রসাল
সাকুলেন্ট হলো শুষ্ক জলবায়ুর সাথে মানিয়ে নেওয়া পানি ধরে রাখতে সক্ষম এক ধরনের উদ্ভিদ। সাকুলেন্ট তাদের পাতা, কাণ্ড বা মূলে পানি সঞ্চয় করে রাখে এবং এদের অনেকেই দীর্ঘ সময় পানি ছাড়া বেঁচে থাকতে পারে। বেশিরভাগ সাকুলেন্ট মরুভূমির মতো শুষ্ক ও রুক্ষ অঞ্চলের উদ্ভিদ হলেও কিছু প্রজাতি রেইনফরেস্টের মতো আর্দ্র আবাসেও পাওয়া যায়। সাকুলেন্ট বিভিন্ন আকার, আকৃতি ও রঙের হয়ে থাকে এবং অনেক প্রজাতিই ইনডোর প্ল্যান্ট বা গৃহস্থালি উদ্ভিদ হিসেবে বেশ জনপ্রিয়।
সাকুলেন্ট উদ্ভিদগুলো তাদের অনন্য চেহারার কারণে প্রায়শই শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে লাগানো হয়।