Hydrocotyle verticillata, যা হোরাল্ড পেনিওয়ার্ট, হোরাল্ড মার্শ পেনিওয়ার্ট বা শিল্ড পেনিওয়ার্ট নামেও পরিচিত, দক্ষিণ ও উত্তর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে পাওয়া যায় এমন একটি সপুষ্পক উদ্ভিদ। অস্বাভাবিক আকৃতির পাতার কারণে লতানো এই উদ্ভিদটির এমন সাধারণ নামকরণ হয়েছে। এটি জলাভূমি, কর্দমাক্ত এবং স্যাঁতসেঁতে জায়গায় জন্মে। হোরাল্ড পেনিওয়ার্ট উদ্ভিদের কাণ্ড সুতার মতো এবং পাতাগুলো চাকতির আকারের। এগুলোর আকার ১০ টাকার মুদ্রার সমান। এগুলো জলজ উদ্ভিদ, যা জলাশয়ের নিকটবর্তী স্যাঁতসেঁতে এলাকায় লাগানোর জন্য উপযুক্ত। এই উদ্ভিদগুলো মাঝে মাঝে পাখি এবং পুকুরে বসবাসকারী মাছ ও উভচর প্রাণীদের খাদ্যের যোগান দেয়। অ্যাকোয়ারিয়ামে Hydrocotyle verticillata ব্যবহৃত হয়, যেখানে এগুলোর বিশেষ যত্নের প্রয়োজন হয় না, তবে ভালো সাবস্ট্রেট এবং অন্তত মাঝারি মানের আলো পছন্দ করে। বাড়তি কার্বন ডাই অক্সাইড এদের জন্য উপকারী। এটি ফোরগ্রাউন্ড উদ্ভিদ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- তাজা জীবন্ত উদ্ভিদ: হোরাল্ড পেনিওয়ার্ট একটি স্বাস্থ্যকর জীবন্ত উদ্ভিদ, যার কাণ্ড সুতার মতো এবং পাতাগুলো মুদ্রার আকারের। এটি একটি সপুষ্পক উদ্ভিদ যা ছোট, সাদা রঙের ফুল ফোটায়।
- সহজেই বেড়ে ওঠা উদ্ভিদ: এটি খুব সহজেই বেড়ে ওঠা একটি উদ্ভিদ। এই জলজ উদ্ভিদ যেকোনো আবহাওয়ায় জন্মানো সম্ভব।
- বিশেষ বৈশিষ্ট্য: হোরাল্ড পেনিওয়ার্ট উদ্ভিদের কাণ্ড সুতার মতো এবং পাতাগুলো চাকতির আকারের। এগুলোর আকার ১০ টাকার মুদ্রার সমান। এগুলো জলজ উদ্ভিদ, যা জলাশয়ের নিকটবর্তী স্যাঁতসেঁতে এলাকায় লাগানোর জন্য উপযুক্ত। এই উদ্ভিদগুলো মাঝে মাঝে পাখি এবং পুকুরে বসবাসকারী মাছ ও উভচর প্রাণীদের খাদ্যের যোগান দেয়।
- দ্রুত ডেলিভারি: আমরা আপনার জীবন্ত উদ্ভিদের জন্য সর্বোত্তম প্যাকেজিং প্রদান করি যা নিরাপদে আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।